বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম
বাগেরহাটে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
expand
বাগেরহাটে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে বাগেরহাটে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ব্যাপক টিকাদান কর্মসূচি। জেলার সব উপজেলায় একযোগে পরিচালিত এই কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা, আতিয়া খাতুন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, প্রদীপ কুমার বকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

জানা গেছে, সদর উপজেলায় ১৭ হাজার ৩৬১ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে পুরো জেলায় মোট কতজন শিশুকে টিকা দেওয়া হবে, তা এখনও নির্ধারণ করেনি সিভিল সার্জন কার্যালয়।

ডা, প্রদীপ কুমার বকসী বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে প্রায় ১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত আক্রান্ত শিশুকে আলাদা রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। এ জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনেন।

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাট থেকে সন্দেহভাজন ৬৭ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে হাম-রুবেলা প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন