বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম
ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
expand
ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাগেরহাটে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) বিকালে সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের বাড়ি তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার দুইশত টাকা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামের সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও সৈয়দ মুনির হোসেন খোকনের স্ত্রী রেশমা আক্তার (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামের একটি বাড়ি তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক এস,এম, জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বসতবাড়ি থেকে দুই হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে। নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন