শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ এএম আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ এএম
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল
expand
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল

যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নেমে আসে জনতার ঢল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এরপর বাগেরহাট-২ (সদর–কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, বাগেরহাট জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, বাগেরহাট সড়ক বিভাগ, মৎস্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X