মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
জেলা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
expand
জেলা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটের বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতা ও হামলার ঘটনার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বাগেরহাট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোডাউন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সাবেক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।

শোডাউনে অংশগ্রহণকারীরা নির্বাচনী সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। জেলা ছাত্রদল নেতা আলী সাদ্দাম আহমেদ দ্বীপ বলেন, বাগেরহাটের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা ও হামলার ঘটনা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছি। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমাদের আন্দোলন চলমান থাকবে। প্রশাসনের কাছে দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং সুষ্ঠু ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X