মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবিতে দেখা মিলল রমজানের চাঁদ!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
রমজানের চাঁদ মঙ্গলবার সূর্যাস্তের আগেই অস্ত যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম, এবং এ কারণে ২০২৬ সালে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার | সংগৃহীত
expand
রমজানের চাঁদ মঙ্গলবার সূর্যাস্তের আগেই অস্ত যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম, এবং এ কারণে ২০২৬ সালে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার | সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শাবান মাসের চাঁদের একটি ছবি ধারণ করা হয়েছে। ছবিটি তুলেছে আল খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি।

স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে ছবিটি তোলা হয় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার।

অবজারভেটরির তথ্য অনুযায়ী, ছবি ধারণের সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি।

পর্যবেক্ষণ বিশ্লেষণে আরও জানানো হয়, তখন চাঁদের বয়স ছিল ‘নেগেটিভ ৩৩ ঘণ্টা ৩৭ মিনিট’। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এর অর্থ হলো, চাঁদ তখনও নতুন চাঁদের পর্যায়ে প্রবেশ করেনি; অর্থাৎ জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ বা কনজাংশনের আগের সময়কে নির্দেশ করে এই হিসাব।

উল্লেখ্য, শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি রমজান মাস শুরুর সম্ভাব্য সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় শাবানের ২৯ বা ৩০ দিন পূর্ণ হওয়ার পর রমজান মাসের শুরু হয়।

এদিকে, পবিত্র রমজান মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ফতোয়া কাউন্সিল। নির্ধারিত সময়ে আকাশ পর্যবেক্ষণ করে চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কমিটিকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশটির ‘মুন সাইটিং’ কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে মাগরিবের নামাজের পর বিভিন্ন মানমন্দিরের রিপোর্ট এবং জনসাধারণের দেওয়া তথ্য পর্যালোচনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X