মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জামায়াতের শেষ নির্বাচনী সমাবেশ  

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
বাগেরহাটে জামায়াতের শেষ নির্বাচনী সমাবেশ  
expand
বাগেরহাটে জামায়াতের শেষ নির্বাচনী সমাবেশ  

বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রেল রোডে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় বাগেরহাট শহরের রেল রোড চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বাগেরহাট শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেড রোডে শেষ হয় ।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বাগেরহাট-২ আসনের (বাগেরহাট সদর ও কচুয়া) সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, কাউকে ছাড়ের আওতায় আনা হবে না। তোমরা শুনে রাখ, ব্যানার ছিড়ছ-পোস্টার ছিড়ছ তাতে কিছু আসে যায় না, বাগেরহাট ও কচুয়া মানুষের হৃদয়ে দাড়িপাল্লা রয়েছে। ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাড়িপাল্লাকে বিজয়ী করবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X