মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে প্রচারণার শেষ দিনে প্রার্থীদের গণমিছিল 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম
বাগেরহাটে প্রচারণার শেষ দিনে প্রার্থীদের গণমিছিল ও সমাবেশ
expand
বাগেরহাটে প্রচারণার শেষ দিনে প্রার্থীদের গণমিছিল ও সমাবেশ

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে প্রচারণার শেষ দিনে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র প্রাথীরা মিছিল সমাবেশ ও গণসংযোগ করেছে।

বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট ) আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল চিতলমারীতে, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মো. শেখ মাসুদ রানা মোল্লাহাটে, জামায়াতের প্রার্থী মো. মশিউর রহমান খান ফকিরহাটে শেষ নির্বাচনী জনসভা ও গণমিছিল করেছে।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন কচুয়া ও বাগেরহাট পৌরসভায় শেষ নির্বাচনী জনসভা ও গণমিছিল করেছে।

জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বাগেরহাট পৌরসভা বিকালে জনসভা ও গণমিছিল করেছে। স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিম বাগেরহাট সদরে শেষ গনসংযোগ করেছেন।

বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম রামপালে শেষ নির্বাচনী জনসভা ও গণমিছিল করেছে। জামায়াতের প্রার্থী মোহাম্মদ শেখ আব্দুল ওয়াদুদ মোংলায় জনসভা ও গণমিছিল করেছে।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বিএনপির প্রথী সোমনাথ দে মোরেলগঞ্জ ও শরণখোলায় এবং জামায়াত প্রার্থী মো. আব্দুল আলীম মোরেলগঞ্জ ও শরণখোলায় শেষ নির্বাচনী জনসভা ও গণমিছিল করেছে।

বাগেরহাট চারটি সংসদীয় আসনের। প্রতিটা প্রার্থীর পক্ষে তাদের নিজের সমর্থকরা নেচে গেয়ে উৎসব মুখের পরিবেশে সমাবেশ ও গণমিছিল করেন নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন