সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে বের হয়ে হারানো স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করলেন সাদ্দাম

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম
কবর জিয়ারত করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম
expand
কবর জিয়ারত করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম

বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন যশোর জেলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে তার নিহত স্ত্রী কানিজ সুবর্ণা (২২) ও তাঁর ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসানের কবর জিয়ারত করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাগেরহাট শহরের সাবেকডাঙ্গা গ্রামের বাড়িতে শ্বশুর রুহুল আমিন হাওলাদার ও শ্যালক শাহনেওয়াজ আমিন শুভসহ স্থানীয়দের নিয়ে স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করেন সাদ্দাম। প্রথমে স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

সাদ্দাম হোসেন বলেন, আমার স্ত্রী ও সন্তানকে হত্যা করা হয়েছে। এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। তিনি আরও বলেন, আমি অনেকবার জামিন চেয়েছি জামিন হয়নি। আমি আমার ছেলেকে কোলে নিতে পারিনি, আমার স্ত্রী সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হল। এসময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। কারাগারের সাক্ষাতের সময় ১৫ দিনের স্থানে ৭ দিন করার দাবি জানান তিনি। সাদ্দাম আরো বলেন , বাগেরহাট জেলা কারাগারের জেলার খোন্দকার মোঃ আল মামুন আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিলেন না দিতে পারায় আমাকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে ।

বাগেরহাট জেলা কারাগারের জেলার খোন্দকার মোঃ আল মামুন বলেন, এই ধরনের কথা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাগেরহাট কারাগারে থাকা অবস্থায় তার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে বাগেরহাট কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে বানোয়াট ও ভিত্তিহীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X