মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ৫ জেলে অপহরণ, মুক্তিপণ দিয়ে ফিরেছে দুই জেলে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
সুন্দরবনে ৫ জেলে অপহরণ
expand
সুন্দরবনে ৫ জেলে অপহরণ

সুন্দরবনে বঙ্গোপসাগর উপকূলের শেলারচর এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ফিশিং ট্রলারসহ ৫ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করেছে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ অপহরণে ঘটনা ঘটে। বনদস্যুরা জনপ্রতি জেলেদেও কাছ থেকে ১ লাখ টাকা করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে।

এদিকে, এই অপহরণ ঘটনার তিনদিন আগে সুন্দরবনে অপহৃত দুই জেলে রবিবার (১৮ জানুয়ারী) সকালে লক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে সুন্দরবনের শেলারচরে ফিরে এসেছে। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

অপহৃত ৫ জেলেরা হলেন, কচি (৪৫), হিরক (৩৫), সালাম (৪০), রবিউল (৩৫) ও মুজাহিদ (২৬)। তাদের সবার বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার বাশতলী এলাকায়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর থেকে অপহৃত জেলেদের মহাজন মৎস্য ব্যবসায়ী রামপালের শেখ নুরুল হক রবিবার বিকালে মোবাইল ফোনে জানান, শনিবার (১৭ জানুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে তার ৮ জন জেলে সুন্দরবনের শেলারচরের কালামিয়া এলাকায় ফিশিং ট্রলার দিয়ে মাছ ধরছিলো।

এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা একটি নৌকায় করে এসে তার জেলেদের মারপিট করে ৩ জেলেকে অন্য একটি নৌকায় উঠিয়ে দিয়ে ৫ জেলেকে ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় বনদস্যুরা জনপ্রতি ১ লাখা টাকা করে সর্বমোট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে জেলেদের কাছে তাদের মোবাইল নম্বর দিয়ে যায়।

এদিকে, এই অপহরণ ঘটনার তিনদিন আগে (১৫ জানুয়ারী) সুন্দরবনের দুবলার আমবাড়ীয়া এলাকা থেকে অপহৃত দুই জেলে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীকে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে রবিবার সকালে শেলারচরে ফিরে এসেছে। বনদস্যুদের জিম্মিদশা থেকে ফিরে আসা জেলেদের মহাজন পাথরঘাটা উপজেলার শহিদ নাজির জানান, শনিবার (১৭ জানুয়ারী) বিকেলে ১ লাখ ২০ হাজার টাকা বনদস্যুদের দেওয়া দুইটি বিকাশ নম্বরে পাঠানোর পর তার দুই জেলে বাগেরহাটের শারণখোলা উপজেলার রাজৈর গ্রামের আ. কাদের (৩৫) ও খোন্তাকাটা গ্রামেরর বিউল মোল্লাকে (৩০) রবিবার সকালে একটি নৌকায় উঠিয়ে ছেড়ে দেয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম শেলারচরে বনদস্যুদের হাতে ৫ জেলে অপহরণ ও দুই জেলে মুক্তিপন দিয়ে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌপুলিশসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। সুন্দরবনে বনদস্যুদের দমন করা না গেলে এ বছর শুটকি পল্লী দুবলায় রাজস্ব আয়ে ঘাটতি হবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS Senegal
75'
3 - 1
48' Erling Haaland
58' Erling Haaland
53' Ismaïla Sarr
World Cup