

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী -পুরুষ ও শিশুসহ ৮ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটকদের মধ্যে, পা্ঁচজন নারী, একজন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তারা সবাই বরিশালসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীন বাঘাডাংঙ্গা খোসালপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অপরাধে ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
অন্যদিকে, যাদবপুর বিওপি টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ২০ বোতল সিরাপ মাদক উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটককৃত যশোর জাস্টিস এন্ড কেয়ারে পাঠানো হয়েছে। এছাড়া অন্যদেরকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন