শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, ৯ নারীসহ ২২ জন আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম
সাভারে ৯ নারীসহ ২২ জন আটক
expand
সাভারে ৯ নারীসহ ২২ জন আটক

রাজধানীর সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকায় ডুবাই গেস্ট হাউস নামের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাদেরও ধাওয়া দিয়ে আটক করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ওই হোটেলে দীর্ঘদিন ধরেই অবৈধ কার্যকলাপ চলে আসছিল। রাতের বেলা অচেনা লোকজনের যাতায়াত এবং সন্দেহজনক আচরণের কারণে এলাকার মানুষ বিরক্ত ছিলেন। অভিযোগ করা সত্ত্বেও এর আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের হোটেল ব্যবসার আড়ালে পরিচালিত অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত তদারকির আহ্বান জানিয়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯ নারীসহ ২২ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে কেউ স্বামী-স্ত্রী হতে পারেন। যাচাই-বাছাই শেষে যাদের অপরাধ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, বলেন ওসি জুয়েল মিঞা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন