শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১৫ বিডিআর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম
কাশিমপুর কারাগার
expand
কাশিমপুর কারাগার

২০০৯ সালের পিলখানা বিডিআর বিদ্রোহে দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত ১৫ জন কারাবন্দি মুক্তি পেয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ধাপে ধাপে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, দুপুরে ৯ জন এবং বিকেলে আরও ৪ জনের মুক্তির আদেশ কার্যকর করা হয়েছে। এছাড়া কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকেও একজন মুক্তি পান।

কারা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ও বুধবার দুপুরে মুক্তিপ্রাপ্তদের জামিন সংক্রান্ত নথি কারাগারে এসে পৌঁছায়। সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ভয়াবহ বিদ্রোহের ঘটনায় অসংখ্য সেনা কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়—একটি হত্যাকাণ্ড এবং অন্যটি বিস্ফোরক আইনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন