

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মজনু মিয়া (৩২) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে করিমগঞ্জ থানার সামনের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, তোতা মিয়া ও ইসলাম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে পূর্বেও একাধিকবার সালিশ বসে। সম্প্রতি ইসলাম উদ্দিনের পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করলে থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে করিমগঞ্জ থানার এএসআই আলিম উভয়পক্ষকে সালিশের জন্য থানার সামনে ডাকেন।
বিকেলে থানার সামনের চায়ের দোকানে সালিশ শুরু হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মজনু মিয়া। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ওসি শেখ মো. মাহবুব মুর্শেদ বলেন, ঘটনার পরপরই চারজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
