শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের বাসাইলে ১শ' মসজিদে আর্থিক সহায়তা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইলের ১শ' মসজিদে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়৷

এতে প্রধান অতিথি ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল।

বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপন প্রমুখ।

পরে লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল একশ' মসজিদকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়।

এসময় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছি। এখনো আমি মানুষের কল্যানে কাজ করছি৷ আমি আগামীতে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন