বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চরম ঝুঁকিতে উজানটিয়ার টেকপাড়া বেড়িবাঁধ, আতঙ্কিত এলাকাবাসী

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম
expand
চরম ঝুঁকিতে উজানটিয়ার টেকপাড়া বেড়িবাঁধ, আতঙ্কিত এলাকাবাসী

কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া বেড়িবাঁধ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এ বেড়িবাঁধ নিয়ে প্রায় ২৫ হাজার মানুষের মাঝে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা টেকপাড়া বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় চলমান ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে যে কোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধের বিভিন্ন অংশে ভাঙন ও ক্ষয়ের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই বাড়ছে ঝুঁকি। বাঁধটি ভেঙে গেলে উজানটিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে হাজারো পরিবার, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক এবং মাছের ঘের।

ইতিমধ্যে এ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও।

উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু বলেন, আমরা উজানটিয়ার ২৫ হাজার মানুষ বর্তমানে তীব্র ঝুকিপূর্ণ অবস্থায় আছি। আমরা স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের ঝুকিপূর্ণ স্থানগুলোর খবরাখবর রাখছি। সেই সাথে স্থানীয় প্রশাসকেও অবহিত করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। যত দ্রুত সম্ভব আমরা সংস্কারের চেষ্টা করছি। সেই সঙ্গে উপজেলার বেশ কিছু প্লাবিত স্থানও পরিদর্শন করেছি। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি জনগণকে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup