বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারী শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগ ওলামালীগ নেতার বিরুদ্ধে

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম
অভিযুক্ত মো. সোলায়মান হোসেন।
expand
অভিযুক্ত মো. সোলায়মান হোসেন।

নেত্রকোনায় মোহনগঞ্জে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত একটি মাদরাসার শিক্ষিকাকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মো. সোলায়মান হোসেন (৩৫) নামে অপর এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক বরাবর অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ আলম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২২ জুন লিখিত অভিযোগটি করেন ওই ভুক্তভোগী শিক্ষিকা।

অভিযুক্ত সোলায়মান হোসেন জেলার আটপাড়া উপজেলায় ইসলামী ফাউন্ডেশন পরিচালিত শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। তিনি জেলা আওয়ামী ওলামালীগের আহ্বায়ক কমিটির সদস্য।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষিকা ও অভিযুক্ত শিক্ষক সোলায়মান হোসেন কয়েক বছর আগে মোহনগঞ্জে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত একই মাদরাসায় শিক্ষকতা করতেন। ওই সময় ভুক্তভোগীকে প্রায়ই -প্রস্তাব দিতেন এবং অশালীন কথাবার্তা বলতেন। একপর্যায়ে বিষয়টি মাসরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনকে জানান ওই শিক্ষিকা। একপর্যায়ে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে সোলায়মান হোসেনকে আটক করে। পরে সেখান থেকে পালিয়ে গিয়ে আর ওই মাদরাসায় পেরেননি। পরে বদলি হয়ে আটপাড়া উপজেলায় শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় চলে যান। সেখানে গিয়ে ভুক্তভোগীর স্বামীকে প্রাণনাশের হুমকিমদেন।

এসব ঘটনায় ওই সময়ে জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক বরাবর একাধিক অভিযোগ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সবকিছু ধামাচাপা দেন সোলায়মান। অভিযোগ করার পর থেকে সোলায়মান ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীকে উত্ত্যক্ত ও হয়রানির মাত্রা বাড়িয়ে দেন বলে অভিযোগে বলা হয়েছে।

গত ২১ জুন জেলা কার্যালয় থেকে বের হলে ওই শিক্ষিকার পথরোধ করে অশালীন গালাগাল ও ধস্তাধস্তি করার চেষ্টা করেন সোলায়মান। পরে ২২ জুন ওই শিক্ষিকা উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।

জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ্ আলম বলেন, অভিযোগ পেয়েছি। সড়ক দুর্ঘটনায় আমার পা ভেঙ্গে যাওয়ায় চিকিৎসাধীন রয়েছি। ফলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে দেরি হচ্ছে। কিছুটা সুস্থ হলেই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক ও ওলামালীগ নেতা মো. সোলায়মান হোসেনের ব্যবহৃত মোবাইলফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে উনার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup