

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের টঙ্গীতে পুকুরে সাঁতার কাটতে গিয়ে জাহিদ দেওয়ান আদর (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর গাজীপুরা কাজী বাড়ি এলাকায় অবস্থিত গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
নিহত জাহিদ দেওয়ান আদর টঙ্গীর উত্তর দত্তপাড়া চানকির টেক এলাকার বাসিন্দা খোরশেদ আলম পিন্টুর ছেলে। তিনি স্থানীয় একটি সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টিতে ভিজে আদরসহ কয়েকজন যুবক ওই পুকুরে গোসল ও সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে তারা পুকুরের গভীর অংশে চলে যান। পরে অন্যরা তীরে ফিরে এলেও আদর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করে প্রায় আধা ঘণ্টা পর তাকে পুকুর থেকে উদ্ধার করেন। উদ্ধার করার সময় তিনি আর জীবিত ছিলেন না। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।