রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২:৩৫ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টঙ্গীর তুরাগ নদে ৭ লাশ বলে গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চেয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

শনিবার (২৭ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন।

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের বরাতে মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘গুজব ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। জিএমপি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক রয়েছে।’

তিনি বলেন, ‘কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আমরা সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে সত্য তথ্য প্রচারে সহযোগিতা করার আহ্বান জানাই। পাশাপাশি গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Croatia VS Ghana
28'
0 - 0
World Cup