

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি উন্নয়ন প্রকল্পের নামফলকে নিজের নাম ব্যবহার না করার কঠোর নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক। তিনি বলেন, জনগণের করের টাকায় বাস্তবায়িত কোনো প্রকল্পে ব্যক্তিগতভাবে তার নাম থাকা কোনোভাবেই যৌক্তিক নয়।
শুক্রবার (১৯ জুন) সকালে হাজীগঞ্জ উপজেলার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এমপি মমিনুল হক বলেন, ‘আজ থেকে সরকারি উন্নয়নমূলক যেকোনো প্রকল্পের নামফলকে আমার নাম থাকবে না। এটি আমার স্পষ্ট নির্দেশ। জনগণের ট্যাক্সের অর্থে নির্মিত কোনো প্রকল্পে ব্যক্তিগত নাম যুক্ত হওয়া উচিত নয়।’
তিনি আরও জানান, তার দায়িত্বকালীন সময়ে যেসব উন্নয়ন প্রকল্পের ফলকে তার নাম সংযুক্ত থাকবে, সেসব প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি অংশ নেবেন না।
বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন যে, এর আগেও তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত পুলিশি প্রটোকল বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন।
উদ্বোধন উপলক্ষে কলেজের হলরুমে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, কলেজ গভর্নিং বডির সভাপতি তালুকদার আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটোয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।