

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালে এক ব্যতিক্রমী ঘটনার মধ্য দিয়ে ব্রাজিল সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন সরকারি ব্রজমোহন কলেজের এক শিক্ষার্থী। দুধ দিয়ে গোসল করে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের আগের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন।
রোববার (১৪ জুন) দুপুরে কলেজের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে ব্রাজিল সমর্থক থেকে আর্জেন্টিনা সমর্থকে রূপান্তরিত হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদ ইসলাম। এ সময় উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা তাকে দলে বরণ করে নেন।
তাওহীদ ইসলাম বলেন, ‘খেলায় হারজিত স্বাভাবিক বিষয়। কিন্তু দেশজুড়ে ব্রাজিলের জার্সি পরা কিছু মানুষের চুরি, ছিনতাই ও ইভটিজিংয়ের ঘটনায় আমি মর্মাহত। এ কারণে আমার পরিচিতরাও আমাকে লজ্জা দিত। তাই সিদ্ধান্ত নিয়ে দুধ দিয়ে গোসল করে আমি ব্রাজিল সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনার সমর্থক হয়েছি।’
ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম জানান, দুধ ও সেভেন আপ দিয়ে গোসল এবং শপথ পাঠের মাধ্যমে তাওহীদ ইসলাম ব্রাজিল সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনা শিবিরে যোগ দেন। পরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
