

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি নগরীর আতুরের ডিপু আমিন জুট মিল পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিবিরহাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন বলেন, কেন্দ্রীয় যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার আলো সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং দলের ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, নতুন কেন্দ্রীয় কমিটি তরুণদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দলের আদর্শ বাস্তবায়নে কার্যকর নেতৃত্ব দেবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দীর্ঘ দুই বছর ধরে চট্টগ্রাম মহানগর যুবদলের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। তাই বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে দ্রুত মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণার আহ্বান জানান।
এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন-কে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোজাম্মেল হক বাবুল, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত রিয়াদ, মিল্লাত হোসেন, হুমায়ুন আহমেদ, ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য মাসুদ খান, ইমন, যুবদল নেতা জামাই মাসুদ, আক্তার হোসেন, আকবর হোসেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ রাসেল, সোলাইমান শুভ, ইউনিট যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর বাদশা, লিটন, সিদ্দিক, দুলাল, বশর, শরিফ, সাদ্দাম হোসেন, উজ্জ্বল, মাইনুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।