

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পন্থীছিলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শফিউল আলম প্রকাশ শিশু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত শফিউল আলম উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং মনিরুজ্জামানের ছেলে।
মঙ্গলবার (২ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শফিউল আলম সীতাকুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি দ্রুত স্থান ত্যাগ করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।