মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মর্টার বিস্ফোরণে মিয়ানমারের এক কিশোর নিহত

বান্দরবান প্রিতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্য লাইনে পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুইঙ্গাঝিরি সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক শূন্য লাইনের নিকটবর্তী একটি পাহাড়ি জুমে কাজ করার সময় মিয়ানমারের এক কিশোর মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত মর্টারের গোলা খুঁজে পায়। পরে সেটি নাড়াচাড়া করার একপর্যায়ে গোলাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম সতনাইং তঞ্চঙ্গা (১২)। সে মিয়ানমারের নাগরিক এবং সীমান্তবর্তী বাইশফাঁড়ী গ্রামের পশ্চিম পাড়ায় বসবাস করত। তার পিতার নাম কিংহলা তঞ্চঙ্গা।

সূত্র জানায়, ঘটনাটি তুইঙ্গাঝিরি বিওপি থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে এবং সীমান্ত পিলার-৩৯ এর নিকটবর্তী শন্য লাইনের কিছুটা মিয়ানমারের অভ্যন্তরে এলাকায় সংঘটিত হয়। বিস্ফোরণের পর স্থানীয়রা নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে বাইশফাঁড়ী গ্রামে নিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ককসবাজার ব্যটলিয়ন( ৩৪ বিজবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এস খায়রুল আলম পিবিজিএম, পিএসসিএম এ তথ্য নিশ্চিত করে প্রতিবাদককে জানান, প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্তের শুন্য লাইনে কাউকে না যেতে বিজিবির পক্ষ হতে অনুরোধ করা হয়েছে ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন