রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় এক সপ্তাহে ৪ খুন, জনমনে চরম আতঙ্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১২:০৭ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৪টি খুনের ঘটনায় পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে তীব্র ভীতি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সর্বশেষ গতকাল রাতে উপজেলার ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নে নির্মমভাবে জোড়া খুনের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের একজন হলেন ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ (আঃ রসিদ)। গতকাল রাত ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অন্ধকারে ডেকে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে। আজ ভোর ৫টার দিকে স্থানীয়রা নেহালিয়া মাদ্রাসার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে। অপরদিকে, একই রাতে মোঃ কালু মিয়ার ছেলে সাগর নামক আরও এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে কী কারণে বা কাদের দ্বারা এই জোড়া খুনের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মাত্র এক সপ্তাহের মধ্যে মঠবাড়িয়ায় ৪ জনকে হত্যার ঘটনায় এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধ্যার পর অনেকেই ভয়ে ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। এলাকাবাসীর দাবি, অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই খুনের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইতিমধ্যেই পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। দ্রুতই অপরাধীরা ধরা পড়বে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন