মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় বাসচাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল -বনপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ নিহত হয়েছেন তিনজন। এ ঘটনায় আরও একজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১২ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও একজন যাত্রী, যার অবস্থা গুরুতর। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। পরে যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন