

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে একটি বড় ধরনের কোরাল ধরা পড়েছে। সমির মাঝি নামে এক জেলের কোরাল জালে ধরা পড়ে মোট ৩৩ কেজি ওজনের দুটি কোরাল মাছ। যা বিক্রি হয়েছে ৪৬ হাজার ২ শত টাকায়।
সমির মাঝির বাড়ি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লকিয়া গ্রামে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের চেয়ারম্যান ঘাট এলাকায় সুমি ফিস এজেন্সী নামে একটি আড়তে মাছ দুটি বিক্রি করা হয়।
আড়তের মালিক নাজিম মোল্লা জানান, দুপুরের পর জেলেরা ট্রলারযোগে মাছ দুটি চেয়ারম্যান ঘাটে নিয়ে আসে। হাতিয়ার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে কোরাল জাল ব্যবহার করে মাছ দুটি ধরা হয়।
তিনি আরও জানান, আড়তে আনার পর মাছ দুটি ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। প্রতি কেজির দাম ওঠে ১ হাজার ৪ শত টাকা। পরিমাপে মোট ৩৩ কেজি হওয়ায় মাছ দুটির দাম দাঁড়ায় ৪৬ হাজার ২ শত টাকা। পরে চেয়ারম্যান ঘাটের একজন স্থানীয় ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন।
এদিকে মাছ দুটি আড়তে উঠতেই স্থানীয়দের মধ্যে ভিড় তৈরি হয়। অনেকে বড় এই কোরালের ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।