শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে সংঘর্ষ: ৮ গ্রামবাসী কারাগারে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম
expand
চবিতে সংঘর্ষ: ৮ গ্রামবাসী কারাগারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার আট গ্রামবাসীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— ইমরান হোসেন এমরান, মো. হাসান, মো. রাসেল (কালা রাসেল), মো. আলমগীর, নজরুল ইসলাম, মো. জাহেদ, মো. আরমান ও দিদারুল আলম। সবাই হাটহাজারীর ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, আসামিদের আদালতে হাজির করার পর উভয় পক্ষের শুনানি হয়। পরে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ৩০ আগস্ট চবির ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এক ছাত্রীর সঙ্গে নিরাপত্তারক্ষীর বাকবিতণ্ডাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। এ সহিংসতা ৩১ আগস্ট সারাদিন চলতে থাকে, যেখানে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ সেপ্টেম্বর হাটহাজারি উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিম বাদী হয়ে স্থানীয় যুবলীগ কর্মী মো. হানিফকে প্রধান আসামি করে ৯৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন