বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৩:০৫ পিএম আপডেট : ২০ মে ২০২৬, ০৪:০৫ পিএম
সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার
expand
সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার

কক্সবাজারের চকরিয়ায় ডাকাত দলের হাতে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশ সেনাবাহিনীর লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

এছাড়াও ৫ জনকে যাবজ্জীবন ও ৪ জনকে ১০ বছর করে সাজা দেয়া হয়েছে। এই ঘটনায় দায়ের হওয়া দুইটি মামলায় অভিযুক্ত ১৮ জনের মধ্যে ৫ জনকে খালাস দেয়া হয়।

মৃত্যুদন্ডপ্রাপ্ত চারজন হলেন- মোরশেদ আলম, মো. হেলাল উদ্দিন, নুরুল আমিন ওরফে আমিন ও মো. নাছির উদ্দিন। এদের প্রত্যেকের বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায়।

বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর সিদ্দিকী।

আদালত সূত্র জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে একজন পলাতক রয়েছেন। তিনি হলেন মোরশেদ আলম।

এই মামলায় সরকারপক্ষে সংযুক্ত কক্সবাজারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, দুইটি মামলার মধ্যে হত্যা মামলায় ৫২ জন ও অস্ত্র মামলায় ৪৬ জন সাক্ষী রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছেন। এছাড়াও আসামিদের পক্ষে ৭ জন সাফাই সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

অতিরিক্ত পিপি এডভোকেট খোরশেদ আলম চৌধুরী বলেন, সরকার পক্ষ ও আসামিদের সাক্ষীদের সাক্ষ্য, যুক্তিতর্ক শেষে পক্ষপাতহীন ও প্রভাব বিস্তার ছাড়া এই রায় দেয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেছেন। বিচারকও রায় দিতে সময় নিয়েছেন, কোন নির্দোষ যেন সাজা না পান।

এই মামলায় নানা মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন জালাল উদ্দিন ওরফে বাবুল, মোহাম্মদ আরিফ উল্লাহ, মো. আনোয়ার হাকিম, মো. জিয়াবুল করিম, মো. ইসমাইল হোসেন ওরফে হোসেন, এনামুল হক এনাম ওরফে তোতা এনাম, মোহাম্মদ এনাম, মো. কামাল ওরফে বিন্ডি কামাল ও আবদুল করিম ওরফে মো. করিম। এদের মধ্যে আবদুল করিম পলাতক রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন