বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ 

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:১৬ পিএম
অটোচালকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সড়কে বিক্ষোভ করেন এলাকাবাসী
expand
অটোচালকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সড়কে বিক্ষোভ করেন এলাকাবাসী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় চাঁদাবাজের হামলায় এক অটোচালক নিহত হয়েছেন।

এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্বজনরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোচালক মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের নিকট থেকে ১০ টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করে।

এ সময় অটোচালক তাকে পুনরায় চাঁদা না দেওয়ার বাকবিতন্ডার একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে অটোচালকের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই সে মারত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

এ সময় তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকালে সে মৃত্যুবরণ করে। ঘটনার পর থেকেই চাঁদাবাজ শাহিন পলাতক রয়েছে।

এদিকে আজ সকালে অটোচালকের মৃত্যুর খবর পেয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে সোনারগাঁ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত আসামিকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন