

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সমকামিতার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের শিক্ষার্থী কাউসার, একই অনুষদের ২৫ ব্যাচের শিক্ষার্থী মনিরুল ও রবিউল।
অফিস আদেশে বলা হয়েছে, গত ১৬ মে বহিস্কৃত তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী হ্যাভেন সিটি ছাত্রাবাসে পরস্পরের সঙ্গে বিকৃত ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়৷ যা এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অফ স্টুডেন্স ডিসিপ্লিনের ১৫ ধারা মতে যা
অনৈতিক কর্মকান্ডের অন্তর্ভুক্ত এবং সমকামিতা হিসেবে অভিযুক্ত।