শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একে একে চলে গেলেন পরিবারটির সবাই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে একে একে প্রাণ হারিয়েছেন স্বামী ও তিন সন্তান। পরিবারটির একমাত্র জীবিত সদস্য হিসেবে টিকে ছিলেন গৃহকত্রী সায়মা (৩২)। তবে শেষ পর্যন্ত তিনিও মৃত্যুর কাছে হার মানলেন। ফলে পাঁচ সদস্যের ওই পরিবারে আর কেউ বেঁচে রইল না।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, আজ সকাল ৮টা ৪০ মিনিটে সায়মার মৃত্যু হয়। বিস্ফোরণে তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে পরিবারটির গৃহকর্তা মো. কালাম (৩৫) এবং তাদের তিন শিশু সন্তান মুন্না (৭), কথা (৭) ও মুন্নি (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গিরিধারা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তিতাস গ্যাস লাইনের লিক থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, সবজি বিক্রেতা কালাম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। দুর্ঘটনার পর সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে কারও অবস্থাই স্থিতিশীল ছিল না।

চিকিৎসকদের মতে, দগ্ধদের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন