মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ১১:৫১ এএম
কথা বলছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রোমেনা আলম। 
expand
কথা বলছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রোমেনা আলম। 

বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে নাটোরের চাঁদপুরের পীরগঞ্জে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মেডিসিন সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে ও বিকনের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং রক্তরোগ, ব্লাড ক্যান্সার ও থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ ডা. রোমেনা আলম।

আলোচনা সভায় তিনি বলেন, “থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতার রোগ, যেখানে শরীর পর্যাপ্ত বা স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। ফলে রোগীরা দীর্ঘমেয়াদে রক্তস্বল্পতায় ভোগে এবং বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া কোনো সংক্রামক রোগ নয়, বরং জেনেটিকভাবে বাবা-মা থেকে সন্তানের মধ্যে ছড়ায়। তাই এটি সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। বিয়ের আগে রক্ত পরীক্ষা করলে ঝুঁকি কমানো সম্ভব এবং কিছু দেশ এই পদ্ধতিতে সফলভাবে রোগটি নিয়ন্ত্রণ করেছে।”

চিকিৎসার চেয়ে সচেতনতার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা বেশি সহজ উল্লেখ করে ডা. রোমেনা আলম বলেন, “বাহককে জানতে হবে যে, তিনি থ্যালাসেমিয়ার বাহক। তিনি এমন একজনকে বিয়ে করবেন, যিনি বাহক নন। তাহলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার কোনো ভয় থাকবে না। এর জন্য বিয়ের আগে দুজনকেই একটি রক্ত পরীক্ষা করতে হবে। সময়মতো পরীক্ষা ও পরামর্শ নিলে সুস্থ প্রজন্ম নিশ্চিত করা যায়।”

থ্যালাসেমিয়া সচেতনতা ক্যাম্পেইনে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ৩০ জন থ্যালাসেমিয়া রোগীকে ফ্রি মেডিকেল কাউন্সিলিং, সর্বোচ্চ ছাড়ে বিভিন্ন টেস্ট এবং মেডিসিন সেবা প্রদান করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন