সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে ৬ অনুষদে নতুন ডিন নিয়োগ

কুবি প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৪:৪৬ পিএম
কুবির ৬ অনুষদের নতুন ডিনরা
expand
কুবির ৬ অনুষদের নতুন ডিনরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার(১১মে) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভার গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এই নিয়োগ কার্যকর করা হয়।

এতে বলা হয়, বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, বিজনেস স্টাডিজ এবং আইন অনুষদের বর্তমান ডিনদের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ অনুযায়ী নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত ডিনরা হলেন বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কলা ও মানবিক অনুষদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, প্রকৌশল অনুষদে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মোঃ তোফয়েল আহমেদ, বিজনেস স্টাডিজ অনুষদে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, আইন অনুষদে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল।

উল্লেখ্য ,পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিজ নিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ১২ মে থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন