সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০২:০৮ পিএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

টানা কয়েক দফায় বাড়ার পর বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় বিনিয়োগকারীদের মূল্যবান এই ধাতুটির ওপর আস্থা কমেছে। এতে বিশ্ববাজারে ফের দাম কমেছে স্বর্ণের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক বাজারে সোমবার (১১ মে) দুপুর ১২টা নাগাদ (বাংলাদেশ সময়) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ কমেছে।

এর ফলে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৫৭ দশমিক ৮৯ ডলারে নেমেছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও ১ দশমিক ৪ শতাংশ কমেছে স্বর্ণের দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৬৬৫ দশমিক ৭০ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় ক্রুড ওয়েলের (অপরিশোধিত তেল) দাম নতুন করে বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন