

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কয়েক দিনের তীব্র গরমের পর দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস মিলেছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও এর মাত্রা আরও বেশি হতে পারে।
সোমবার সকাল ১১টায় প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে বজ্রমেঘের সৃষ্টি হচ্ছে এবং এই পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। পূ
র্বাভাস অনুযায়ী, ১৩ মে সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা বাড়বে। এতে সিলেট বিভাগের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপটি অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় পশ্চিমা লঘুচাপের বিস্তৃত অংশ সক্রিয় রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, রোববার থেকেই বজ্রমেঘের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী দিনগুলোতে এর তীব্রতা বাড়তে পারে। মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে।
