বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০২:৫৪ পিএম
নিহত আনোয়ার হোসেন।
expand
নিহত আনোয়ার হোসেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে মো. আনোয়ার হোসেন নয়ন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ মে) সকালে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ১১টায় উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের গাংরা রাস্তার মাথা এলাকায় নয়নের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত আনোয়ার হোসেন নয়ন উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি গাংরা এলাকায় ভেরাইটিজ পণ্যের পাইকারি ব্যবসা করতেন। নিহতের পরিবারের অভিযোগ, হামলার সময় নয়নের কাছে থাকা প্রায় এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোছেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন