বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৮:২৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নতুন পোল স্থাপন কাজের জন্য আজ বুধবার (৬ মে) বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩কেভি গ্রিড উপ-কেন্দ্র, সুনামগঞ্জ থেকে ৩৩/১১কেভি উপ-কেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুঁটির গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয় হয়ে যাওয়াতে বুধবার নতুন পোল (কালীপুর হাওরে) স্থাপন কাজ করা হবে। এজন্য বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন