সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ​

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০:৪২ পিএম
নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ​
expand
নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ​

নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

​মোবারক হোসেনকে সহ-সভাপতি নির্বাচিত করায় জেলা ও উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের রাজপথের লড়াই-সংগ্রাম এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

​নব-নির্বাচিত সহ-সভাপতি মোবারক হোসেন এক প্রতিক্রিয়ায় জানান, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে আমি কাজ করে যাব। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য আমি কেন্দ্রীয় সংসদ ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

​এদিকে মোবারক হোসেন সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বেলাবোসহ জেলার বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে শুভকামনার জোয়ার বইছে। জেলা ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন