রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০১:২২ পিএম
আটককৃত এম আরাফাত রহমান অভি
expand
আটককৃত এম আরাফাত রহমান অভি

বরগুনার পাথরঘাটা ৫১০ পিচ ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরাফাত রহমান অভিকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টায় ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকার তার নিজ বাসা থেকে আটক করা হয়।

আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. আনসার উজ্জামানে ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে অভির বাসা থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য নগদ ১০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

বরগুনা জেলা ছাত্রদলের দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ বেলাল বলেন, আরাফাত রহমান অভি এক সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকে তবে ছাত্রদল তথা বিএনপি'র কোন অঙ্গ সংগঠন এর দায়ভার নিবে না। আইন তার গতিতে চলবে। মাদকসেবীদের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।

পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরাফাত রহমান অভিকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি চলছে। মামলা করে আদালতে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন