শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্দিরের বারান্দা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে মন্দিরের বারান্দা থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে উপজেলার বেতাগা বাজারের কেন্দ্রীয় দুর্গামন্দিরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাদ দিয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ওই নারী গত তিন থেকে চার দিন ধরে বেতাগা বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। এর আগে তাকে উপজেলার কাটাখালী মোড় এলাকাতেও দেখা গেছে। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নারীটি অসুস্থ হয়ে পড়লে তারা মানবিক কারণে তাকে মন্দিরের বারান্দায় শুইয়ে রাখেন। আজ শুক্রবার সকালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

ওসি আরও বলেন, প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া না গেলে, উপজেলা প্রশাসনের সাথে পরামর্শ স্বাপেক্ষে তার দাফন বা শেষকৃত্ত সম্পন্ন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন