বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎রংপুরে বৃদ্ধকে গলা কেটে হত্যা চেষ্টা: গণপিটুনির পর ৫ সন্দেহভাজন আটক

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন এর পাঁচপাড়া গ্রামে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা চেষ্ঠার ঘটনায় ৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করেছে পুলিশে।

বুধবার ( ২৯ এপ্রিল ) বিকেলে উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ১৮ মিনিটে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

‎ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তবে এটি পরিকল্পিত হামলা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আহতের স্বজনরাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে, ঘটনার প্রায় এক মাস পর আজ বিকেলে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের ওপর গণপিটুনির ঘটনা ঘটে। খবর পেয়ে কোতয়ালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আটক ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য আবারও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠায়।

‎আটক ব্যক্তিরা হলেন— জনি মিয়া, মিলন মিয়া, মনির হোসেন, আকাশ মিয়া ও রাসেল মিয়া। তারা সকলেই একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

‎এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, এক বৃদ্ধ কে গলা কেটো হত্যা চেষ্টার সন্দেহভাজনদের ভুক্তভোগীর পরিবারের লোকজন আটক করে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। ভুক্তভোগীর পরিবারের মামলার প্রক্রিয়া চলমান। কয়েকজনকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন