

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগংঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ একই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে গরু নিয়ে মাঠে যান সৌরভ। বিলের মাঝখানে গরু ঘাস খাওয়ানোর সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তবে স্থানীয় সচেতন মহল বলছেন, বজ্রপাতে জনসচেতনতার ওপর জোর না দেওয়ায় এমন অকাল মৃত্যু অহরহ ঘটতেছে।
মন্তব্য করুন