বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ
expand
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ

কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে জনি ওরফে রাজিম (২৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) বিচারক জয়নাল আবেদীন আদালতে পলাতক আসামীর অনুপস্থিতিতে এই রায় দেন।

দন্ডপ্রাপ্ত জনি ওরফে রাজিম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর সম্পর্ক গড়ে তুলে নিজেকে সেনাসদস্য পরিচয় দেন জনি। ২০২২ সালের ১ জানুয়ারি রাতে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে তাকে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পরিবার বিষয়টি জানতে পেরে বিয়ের জন্য চাপ দিলে আসামী বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং প্রমোশনের কথা বলে ঘুষ দেওয়ার অজুহাতে ৮ লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগীর প্রবাসী বাবা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ওই টাকা দেন। এরপর আসামী যোগাযোগ বন্ধ করে দেন এবং সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন।

পরে ২০২৩ সালের ২ মার্চ ভুক্তভোগীর একটি ছেলে সন্তান জন্ম হয়। পরবর্তীতে ২২ জুন ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ডিএনএ পরীক্ষায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ভেড়ামারা থানার উপপরিদর্শক মিন্টু মিয়া ২০২৩ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার শেষে আদালত এ রায় দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন