বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পাহাড়ে চলছে সেনাবাহিনীর চিকিৎসাসেবা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বৃষ্টি উপেক্ষা করে দুস্থ ও অসহায় রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) মহালছড়ি জোনের আওতাধীন কমলছড়ি এলাকার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের আরএমও ক্যাপ্টেন লাবনী জামান এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রধান করেন। এসময় সহযোগী ছিলেন উপজেলা কমপ্লেক্সের আরএমও ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

চিকিৎসা ক্যাম্পে দুর্গম এলাকার প্রায় ৫শ জন মানুষের মাঝে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে শিশু, নারী ও বয়স্ক রোগীদের জন্য পৃথকভাবে চিকিৎসা ব্যবস্থা রাখা হয়। জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপসহ নানা রোগের চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

দূর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা পৌছাতে এই মেডিক্যাল ক্যাম্পেইনের কথা জানিয়েছে সেনাবাহিনীর ৫ ফিল্ড মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন লাবনী জামান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন