

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে পীর আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবা হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন,পশ্চিম দক্ষিণ ফিলিপনগরের বিপ্লব (২৬) ও আলিফ ইসলাম (২৩)।
এরআগে এ ঘটনায় ১৩ এপ্রিল (সোমবার) নিহত পীর শামীমের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ খাজা আহম্মেদসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জন আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আব্দুর রহমান শামীম হত্যা মামলায় তদন্তের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়ছে।
উল্লেখ্য,গত ১১ এপ্রিল (শনিবার) দুপুরে কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।এসময় দরবার শরিফে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।দরবার শরিফে হামলায় তাঁর তিন অনুসারী-মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের আহত হন। নিহত শামীম ওই দরবার শরিফের প্রধান এবং এলাকায় কালান্দার বাবা হিসেবেও পরিচিত ছিলেন।
মন্তব্য করুন