সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূঞাপুরে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এসময় মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজকে ৫০ হাজার ও জাহিদ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জ্বালানি তেলের সংকটের অজুহাতে সরকার নির্ধারিত ১১৫ টাকার পরিবর্তে ১৫০ টাকা থেকে ১৬০ টাকায় ডিজেল বিক্রি করে আসছিলো মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজ।

গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আজ দুপুরে প্রতিষ্ঠান দুটিতে অভিযান পরিচালনা করা।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন