সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অস্ত্র ও হাত বোমাসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুইটি হাত বোমা ও একটি দেশীয় অস্ত্রসহ মঙ্গল মোল্লা নামে এক যুবককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটককৃত মঙ্গল মোল্লা দৌলতপুর উপজেলার ছলিমের চর এলাকার মোঃ মালেক মোল্লার ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী বিওপির ছলিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান,দুইটি হাত বোমা, একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) এবং একটি মোবাইল ফোনসহ মঙ্গল মোল্লাকে আটক করা হয়। পরবর্তীতে অস্ত্র ও হাতবোমাসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক জানান,সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি,নিয়মিত টহল জোরদার এবং স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন