সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাগলা কুকুরের কামড়ে আহত ৫৩, এলাকাজুড়ে আতঙ্ক

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
expand
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে চরম আতঙ্ক বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে আহত হয়ে ৫৩ জন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের অধিকাংশই সখীপুর পৌরসভা ও কালিয়া ইউনিয়নের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল থেকে আজ (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ৫৩ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে আজ নতুন করে ২২ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে গতকাল ৩১ জন চিকিৎসা গ্রহণ করেন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২০ জন মহিলা রয়েছে। ১০ বছরের নিচে শিশু রয়েছে ৯ জন।

এদিকে পাগলা কুকুরের আক্রমণে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, “রাস্তাঘাটে বের হতে ভয় লাগছে। বিশেষ করে শিশুদের নিয়ে আমরা খুব চিন্তায় আছি। কুকুরগুলো হঠাৎ করে আক্রমণ করছে।”

আরেক বাসিন্দা বলেন, “প্রতিদিনই নতুন নতুন মানুষ আক্রান্ত হচ্ছে। দ্রুত কুকুরগুলোকে নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আক্রান্ত কুকুর শনাক্ত করতে আমাদের টিম কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন