

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এ হাসপাতালে মোট ৪০৯ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৬ জন রোগী।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে হাসপাতালটিতে ৫৩ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অধিকাংশই শিশু, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়াচ্ছে।
চিকিৎসকরা জানান, ঋতু পরিবর্তনের এ সময়ে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক নয়।
তাই অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি,শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন