শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
expand
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফিজুর রহমান (৫৮) নামে এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা বৈদেশিক মুদ্রা, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট করেছে।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় লন্ডন প্রবাসীর ভাই দিদার মাহবুব বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

দিদার মাহবুব জানান, তার ভাই হাফিজুর রহমান একজন লন্ডন প্রবাসী। পরিবারের অন্য সদস্যরা বেড়াতে চলে গেলে হাফিজুর রহমান বাড়িতে একাই ছিলেন। শনিবার দিবাগত রাত ২ টার দিকে অজ্ঞাত ৮/৯ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গ্রীল কেটে বাড়িতে প্রবেশ করে হাফিজুর রহমানের হাতপা বেঁধে ফেলে তাকে মারধর করতে থাকে।

এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা আলমারি ভেঙ্গে নগদ ২৭ লাখ টাকা, ৪৫০০ পাউন্ড বৈদেশিক মুদ্রা, ২০ ভরি স্বর্ণ ও মোবাইল ফোন প্রায় ৭৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে জেলা গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন